,

রাতের বেলা গুম হবেন কথা বললেই : এরশাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশে আজ কী দেখছি, ব্যাংকের টাকা চুরি হয়ে যাচ্ছে। কোনো কথা বলা যাবে না, বললেই রাতের বেলা গুম হয়ে যাবেন। কোনো কিছু লেখা যাবে না। তাহলে আমরা কোন দেশে বাস করছি।’এরশাদ বলেন, ‘বলা হচ্ছে ব্যাংকের টাকা চুরির ঘটনায় বিদেশিদের শনাক্ত করা হয় অথচ এর সঙ্গে আমাদের দেশের জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় না।’আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন

21772ershad

দেশের মানুষ এখন এই সরকারকে চায় না বলেও মন্তব্য করেন এরশাদ।জাতীয় পার্টিকে আরেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘একটিবার দেশ ও ইসলামকে খেদমত করার সুযোগ দিন। দেশের সব ইসলামি দল একত্রিত হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’

 

শহরের সিরাজ উদ্দীন সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত পরিষদের আহ্বায়ক সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদ। সম্মেলনে আরও বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় নেতা শাহজাহান মনসুর প্রমুখ।সম্মেলন শেষে সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদকে সভাপতি ও আবদুল লতিফ সিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা