,

মালয়েশিয়ায় ভূতের উৎপাতে স্কুল বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষক এবং শিক্ষার্থীরা স্কুলে ভৌতিক কিছু একটা দেখায় বন্ধ করে দেয়া হয়েছে মালয়েশিয়ার একটি স্কুল। তারা জানায়, কালো দেহের কিছু একটা স্কুলে চিৎকার করতে থাকে। বিষয়টিকে ‘গণ আতঙ্ক’ বলে আখ্যায়িত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।প্রায় সপ্তাহ খানেক আগে স্কুলটির একজন শিক্ষক সেখানে ‘অতিপ্রাকৃত’ কিছুর অস্তিত্ব টের পান। আর এর পর থেকেই শুরু হয় গণ আতঙ্ক। পরপর তিনটি আতঙ্কজনক ঘটনা ঘটার পর গত বৃহস্পতিবার মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কোটা ভারু শহরের ওই স্কুলটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

2016_04_21_19_40_34_zZcd7uYa3Qh05d88Nf41cJndNTCa9c_original

 

স্কুলের প্রিন্সিপাল সিতি হাওয়া মেট জানান, সবাই একই রকম একটি কালো দেহ দেখার কথা জানিয়েছে। বুধবার পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী এবং ১১ জন শিক্ষক একই অভিজ্ঞতা লাভ করেছে। অনেকে স্কুলের ক্যান্টিন এবং হলে একই রকম ভৌতিক দেহের উপস্থিতি টের পেয়েছে বলে জানায়।স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে স্কুল বন্ধ করে ঘটনার রহস্য উৎঘাটনে নেমেছে। মুসলিম তান্ত্রিক, অতিপ্রাকৃত বিষয়ক বিশেষজ্ঞ এবং মনোচিকিৎসককে ডাকা হয়েছে রহস্যের জট খুলতে। তবে চলতি সপ্তাহের রোববার থেকে স্কুল আবারো খুলে দেয়া হয়েছে। তবে পরিস্থিতি আগের মতোই আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা