,

হামলার আশঙ্কায় দিল্লিতে সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্কতা জারি

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে সংসদভবনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ, গোয়েন্দা সংস্থা আইবি’র ইনপুট এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশের পরে বুধবার দিল্লি পুলিশ তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

0,,17222545_304,00

দিল্লি পুলিশের পক্ষ থেকে আগামী ১৮ জুন পর্যন্ত সতর্কতা নিয়ে বিশেষ নজরদারি চালানোর কথা বলা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে এক নম্বর সতর্ক বার্তায় বলা হয়েছে পার্লামেন্ট হাউস, নর্থ ব্লক, সাউথ ব্লক, সংসদ সদস্যদের বাংলো এবং পার্লামেন্ট এলাকায় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। সতর্কতায় বলা হয়েছে, এ সব এলাকায় প্যারাগ্লাইডার,প্যারামোটর, প্যারাসেল, ইউএভি, ড্রোন, এয়ার বেলুন এবং ছোট এ্যারোপ্লেনের মাধ্যমে সন্ত্রাসীরা আক্রমণ করতে পারে। এজন্য এসব এলাকায় নিবিড়ভাবে নজর রাখতে হবে।

 

দ্বিতীয় সতর্কতায় বলা হয়েছে, দিল্লি পুলিশের থানা এলাকার সমস্ত ভাড়াটিয়া বা তাদের বাড়িওয়ালার দিকে বিশেষ নজর রাখবে পুলিশ। পুলিশের সন্দেহ, এসব এলাকায় ভাড়াটিয়ার বেশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে। এই এলাকার বসবাসকারী ভাড়াটিয়াদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। ভাড়াটিয়াদের সম্পর্কে পুলিশকে তথ্য জানানোর নির্দেশও দেয়া হয়েছে মালিকদের।

 

তৃতীয় সতর্কতায় আরো বলা হয়েছে, সাইবার ক্যাফে এবং ইন্টারনেট প্রদানকারীদের উপরে নজর রাখতে হবে। সন্ত্রাসীরা ইন্টারনেটের মাধ্যমে সরকারি অধিদফতর, ভিভিআইপি এবং বড় সরকারি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ করে ক্ষতি করতে পারে। কোনো অজ্ঞাত মানুষজন বা পরিচয়পত্র নেই এমন ব্যক্তিদের যেন সাইবার ক্যাফের মালিক ইন্টারনেট ব্যবহার করতে না দেয়। সাইবার ক্যাফেতে সিসিটিভি বসানোসহ সেখানে যাতায়াতকারীদের তালিকা রাখতে হবে। এছাড়া ইন্টারনেট ব্যবহারের ডেটা সার্ভারে সুরক্ষিত রাখতে হবে বলেও সতর্কবার্তায় নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা