,

পর্নতারকার রহস্যময় মৃত্যু

 
আন্তর্জাতিক ডেস্ক :একাধারে তিনি ছিলেন ডব্লিউডব্লিউই রেসলার, ছিলেন প্লেবয় মডেল, টিভি অভিনেত্রী, শিক্ষক ও পর্নতারকা। চায়না নামে বিশ্বে পরিচিত হলেও তার আসল নাম জোয়ানি লরিয়েল। গত বুধবার লস অ্যাঞ্জেলেসের রেডোন্ডো বিচে নিজ ফ্লাটে পাওয়া গেল তার নিথর দেহ। কী কারণে ৪৫ বছরের এ নারীর মৃত্যু হল তা এখনও অজানা। পুলিশ মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পেজ থেকে বুধবার রাতে এই খবর প্রকাশিত হয়।

14

 

বাড়ির আশেপাশের কয়েকটি সূত্র জানিয়েছে, গত ক’দিন ধরেই তাকে কেউ দেখতে পায়নি। বুধবার এক বন্ধু ওই বাসায় গেলে তার নিস্তেজ দেহ দেখতে পায়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ডাকা হয়। ওই বন্ধুটিই পুলিশকে খবর দেন। মাত্রাতিরিক্ত মাদকাসক্তির কারণে চায়নার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

চায়না নামে পরিচিত হলেও তার আসল নাম জোয়ানি লরিয়েল। ক্যারিয়ারের বড় একটা সময় রেসলিংয়ের সাথে জড়িত ছিলেন। প্রায় দু’যুগ তিনি টেলিভিশনের পর্দায় নানা রকম রিয়েলিটি শো-তো কাজ করেছেন।ছিলেন প্লে-বয় ম্যাগাজিনের মডেল। একইসঙ্গে বহু পর্ন ছবিতে তাকে দেখা গেছে। ২০০৪ থেকে ২০১৩ সাল অবধি তার ছয়টি পর্ন চলচ্চিত্র মুক্তি পায়।পরবর্তীতে তিনি জাপান চলে যান। সেখানে তিনি ইংরেজি পড়াতেন বলে জানা গেছে। গত বছর তিনি বলেছিলেন, ‘মিডিয়াতে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে, আমি নাকি ভুত হয়ে গেছি। কিন্তু, আসল ব্যাপার হল আমি একটা চাকরি খুঁজছি, যাতে করে বাকি জীবনটা কাটিয়ে নিতে পারি।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা