,

নির্বাচনের আগে গণগ্রেফতারের অভিযোগ বিএনপির

 
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদেরকে গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

 

2015_12_09_16_33_10_U9qqYjDrsa7txlxuHpxBldqJektroC_original

তিনি বলেন, নির্বাচনের দু’দিন বাকি থাকতেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার শুরু করেছে সরকার। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও নেতাকর্মীরা দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কাজ করছে।নির্বাচনকে কেন্দ্র করে সরকারদলীয় ক্যাডার বাহিনীর হামলার ভয়ে বিএনপি নেতাকর্মীরা প্রাণ নিয়ে এলাকায় থাকতে পারবে কি না এমন শঙ্কায় নিদ্রাহীন সময় পার করছেন বলেও অভিযোগ করেন রিজভী।

 

তিনি বলেন, দেশের জনগণ রকিবউদ্দীন মার্কা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছে। রকিবউদ্দীন ভোটে ডাকাতি ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য ইতিহাসে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা