,

প্রধানমন্ত্রী নির্বাচনে অনিয়ম চান না 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, ত্রুটি দেখতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তাঁর কঠোর নির্দেশনা রয়েছে। সে নির্দেশনাটিই নির্বাচন কমিশনকে দিয়েছি।বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

photo-1451484921

 

তিনি বলেন, নির্বাচনে কোনো অনিয়ম সৃষ্টি হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য সিইসির কাছে দাবি জানিয়েছি। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।হানিফ আরও বলেন, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দিতে না পেরে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে বিএনপি। নির্বাচনকে বিতর্কিত করতে দলটি এই ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন।

 

 

বিএনপির ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এজন্য ইসিকে এ বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করা হয়েছে। যেখানেই অনিয়ম-বিশৃঙ্খলা, সেখানেই ইসিকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। এক্ষেত্রে আমাদের সহায়তাও থাকবে।প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষা‍ৎ করেন। এসময় সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, দলটির দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা