,

মিরপুরে বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ

mirpur_10625নিজস্ব প্রতিবেদক : মিরপুরের পাইকপাড়ায় বেতনের দাবিতে বিএইচএস নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার বেলা ২টার পর শ্রমিকরা অবরোধ শুরু করে। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পাইকপারা-আহমেদনগর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থল থেকে মিরপুর মডেল থানার এসআই আহসান হাবীব যুগান্তরকে জানান, গার্মেন্টসটির মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষ বেতন দিতে রাজি হয়েছে। মতিঝিলের একটি ব্যাংক থেকে টাকা তুলে কারখানায় আনা হচ্ছে। বিষয়টি শ্রমিকদের বলার পরও তারা মানছেন না।

তিনি জানান, শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখলেও কোন ভাংচুর বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাননি।

এসআই শ্রমিকদের বরাতে জানান, বেতনের টাকা কারখানায় আসলেই তারা অবরোধ প্রত্যাহার করবেন।

এরপরেও শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে বলেও জানান আহসান হাবীব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা