,

রিজার্ভ চুরি : ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, আরসিবিসি ট্রেজারের পদত্যাগ

rcbc_philippine_10610নিউজ  ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি সঙ্গে জড়িত কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে ফিলিপাইনের একটি আদালত।

এদিকে অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) ট্রেজারার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাউল ভিক্টর তান পদত্যাগ করেছেন।

ফিলিপাইনের সংবাদমাধ্যমগুলো জানায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সঙ্গে জড়িত কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আগামী ২০ দিনের জন্য স্থগিতের আদেশ দিয়েছে ম্যানিলা রিজিওনাল ট্রায়াল কোর্ট।

বুধবার প্রকাশিত আদেশে ফিলিপাইন ন্যাশনাল ব্যাংকে (পিএনবি) কিম অংয়ের ৪ দশমিক ৪৬ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট, একই ব্যাংকে ক্যাসিনো অপারেটর ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৭৪ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট এবং আরসিবিসি-তে ব্যবসায়ী উইলিয়াম গোর নামে থাকা ১৯ হাজার ৯৮৩ পেসোর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল-এএমএলসি কিম অং, ইস্টার্ন হাওয়াই ও গোর বিরুদ্ধে জালিয়াতির মামলা করার পর সম্পদ জব্দের এ আদেশ দেয় আদালত। আগামী ২ মে এ বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে।

ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং ওই অর্থের যে অংশ এরইমধ্যে দেশটির এএমএলসি-কে ফেরত দিয়েছেন তাও সম্পদ জব্দের এ আদেশের আওতায় রয়েছে।

এদিকে অর্থ চুরির ঘটনায় আরেক সন্দেহভাজন ফিলিপাইনের আরসিবিসি’র ট্রেজারার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাউল ভিক্টর তান পদত্যাগ করেছেন। যদিও পদত্যাগের কারণ প্রকাশ করা হয়নি।

রাউলের পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ফিলিপাইন স্টক এক্সেচেঞ্জের মাধ্যমে জানতে পারে। বুধবার থেকে এ পদত্যাগ কার্যকর হয়েছে।

ভারপ্রাপ্ত ট্রেজারার হিসেবে রাউলের স্থলাভিষিক্ত হয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কার্লোস চেজার মেরকাদো।

উল্লেখ, আরসিবিসি’র জুপিটার শাখার কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ জালিয়াতদের হাতে যায়। এতে ওই ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে এসেছে।

ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।

চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইনে যায় ৮ কোটি ১০ লাখ ডলার।

চুরি হওয়া বাকি দুই কোটি ডলার যায় শ্রীলংকা। ওই অর্থ ইতিমধ্যে উদ্ধার হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা