,

আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

downloadনিজস্ব প্রতিবেদক : সর্বনিন্ম মজুরি ১০হাজার টাকা নির্ধারণ, নৌপথে ডাকাতি-চাদাঁবাজি বন্ধ ও নৌযান শ্রমিকের নিরাপত্তা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নৌযান শ্রমিককে নিয়োগপত্র/পরিচয় পত্র ও সার্ভিস বুক প্রদান, পাইপ লাইনের মাধ্যমে জ্বালানী তেল সরবরাহের পরিকল্পনা বতিলসহ ১৫ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা। কেন্দ্রীয় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গতকাল বৃহস্পতিবার থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এ কর্মবিরতিতে লঞ্চ, বাল্কহেড, তেলবাহী ট্যাংকার, বালুবাহী নৌকা, লাইটার জাহাজসহ সকল প্রকার নৌযান শ্রমিকরা একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পন্য নিয়ে আসা প্রায় দু’শতাধিক কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আটকে পড়েছে। বন্ধ হয়ে গেছে আশুগঞ্জের সাথে দেশের পূর্বাঞ্চলীয় ৬ টি নৌ-রুটের ৫ জেলা সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার ১৪ উপজেলার লঞ্চ যোগাযোগ। চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে লঞ্চ যাত্রীদের। বন্ধ হয়েগেছে নদীবন্দরের সকল প্রকার কার্যক্রম। বেকার হয়ে পড়েছে বন্দরের প্রায় ৫শতাধিক শ্রমিক। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এ.কে. এম হাবিবুল¬াহ বাহার জানান, জানুয়ারি মাসে নৌযান শ্রমিকেরা ১৫ দফা দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি পালন করে। পরে সরকার-নৌযান মালিক-শ্রমিক যৌথ সভায় সরকারি চাকুরিজীবিদের বেতনের সাথে সঙ্গতি রেখে নৌযান শ্রমিকদের সর্বনিন্ম মজুরি নির্ধারন ও অন্যান্য দাবি পর্যায়ক্রমে মেনে নেয়ার সিদ্ধান্ত হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। তাই শ্রমিকরা কেন্দ্রীয় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে ১৫ দফা দাবীতে বৃহস্পতিবার থেকে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে এবং ন শ্রমিকদের ন্যায্য দাবী মেনে না নেয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
পূবাঞ্চলীয় কার্গো মালিক সমিতির সভাপতি হাজী মোঃ নাজমুল হোসাইন হামদু জানান, ধর্মঘটের কারনে ব্যবসায়ীদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত জরুরি কাচাঁমাল নিয়ে জাহাজ আটকা পড়ায় মালামাল পরিবহণে ব্যাহত হচ্ছে। এ মুহুর্তে জাহাজ বন্ধ থাকলে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা