,

‘বিন্দু’ হয়ে ফিরছেন পরিণীতি

Porinitiবিনোদন ডেস্ক : ওজন কমিয়ে নতুন চেহারায় বলিউডে ফেরার জন্যই লম্বা বিরতি নিয়েছিলেন পরিণীতি চোপড়া। প্রত্যাবর্তনে তাকও লাগিয়ে দিয়েছেন সবাইকে। তবে নতুন সিনেমায় কবে দেখা যাবে তাঁকে, এ নিয়ে অপেক্ষা বাড়ছিল। প্রতীক্ষার পালা পেরিয়ে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি সপ্তাহখানেকের মধ্যেই।

মাঝখানে কেটে গেছে পাক্কা দুই বছর! বলিউডে একরকম অদৃশ্যই হয়ে গিয়েছিলেন পরিণীতি, সিনেমা করা তো দূরে থাকুক। তবে আলোচনায় থেকেছেন সব সময়ই। কাজেই এ প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিশেষ কিছু, এ কথা বলার অপেক্ষা রাখে না।

টুইট করে পরিণীতি জানিয়েছেন, এতটা দীর্ঘ সময় তিনি নিয়েছেন নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তোলার জন্যই। দুই সপ্তাহের মধ্যেই ছবির কাজ শুরু হতে যাচ্ছে। এখন পুরোদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিটি নির্মিত হতে যাচ্ছে যশ রাজ ফিল্মসের ব্যানারে। মনীশ শর্মার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক অক্ষয় রায়। পরিণীতির বিপরীতে এ ছবিতে রয়েছেন গায়ক-অভিনেতা আয়ুষ্মান খুরানা। পরিণীতি-ভক্তদের জন্য বাড়তি সুখবর, এ ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গাইবেন এই উচ্ছল অভিনেত্রী।

‘লেডিস ভার্সেস রিকি ভ্যাল’ ছবিতে একটি পার্শ্বীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটেছিল পরিণীতি চোপড়ার। ২০১৪ সালে যশ রাজ ফিল্মসের ফ্লপ ছবি ‘কিল দিল’-এ সর্বশেষ দেখা গিয়েছিল তাঁকে। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন রণবীর সিং ও আলী জাফর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা