,

সরাইলে মার্কেটে অগ্নিকান্ড ক্ষতি ১০ লক্ষাধিক টাকা

images (41)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে এক মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার আঁখিতারা বাজারে এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনেকেই এটিকে নির্বাচনী সহিংসতা দাবী করলেও স্থানীয় কিছু লোক বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও প্রত্যক্ষদর্শী স্থানীয় রোকজন জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করে ওই মার্কেটে অগ্নোৎপাতের সূচনা হয়। এক সময় আগুনের লেলিখান শিখা ধাউ ধাউ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ ও আগুনের প্রজ্বলনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুঁটে আসেন। লোকজনের চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মার্কেটের হোটেল, লেপ-তোষক, ডেকোরেটার্স ও খলুই ধারির ৭টি দোকান পুঁড়ে ছাঁই হয়ে যায়। পুঁড়া জিনিস পত্রের পাশে বসে কাঁদছেন ৭ ব্যবসায়ি। এরা হলেন- আবু আছাদ চৌধুরী, মঈন উদ্দিন, আবদুল মন্নাফ, আল-আমীন, নজরুল হুদা, কুদ্দুছ মিয়া ও ইমরান। ব্যবসায়ি আল-আমীন বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক মিটার থেকেই এ অগ্নিকান্ডের সূচনা হয়েছে। গতকাল সকালে সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা ও আবদুল হক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা