,

মৃত্যুর ৫৫ দিন পর সন্তানের জন্ম দিলেন মা!

_89335659_89334292ডেস্ক রিপোর্ট : মস্তিষ্কের মৃত্যু হলেও শরীরে ভিতরের ছোট্ট প্রাণটা বেঁচে ছিল। মৃত মায়ের শরীরেই বেঁচে থাকলো শিশুটি। মায়ের মস্তিষ্কের মৃত্যুর প্রায় ৫৫ দিন পর ভুমিষ্ঠ হলো সেই শিশু। গত মঙ্গলবার এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে পোল্যান্ডের রক্ল সিটি হাসপাতালে।

দীর্ঘ তিন মাস ব্রেইন ক্যান্সার নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওই নারী। নিওনাটাল ইউনিটের শীর্ষকর্তা বারবারা ক্রোলাক বলেছেন, এটা সত্যিই একটা বিরল ঘটনা। এভাবে শিশুটির বেঁচে থাকাটা আশ্চর্যের। যদিও প্রিম্যাচিওর অবস্থায় ওর জন্ম। তবে বিশেষ কোনো জটিলতাও নেই।’’

গত বছরের শেষ দিকে ৪১ বছরের ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তার মস্তিষ্কের মৃত্যু হলেও পরিবারের সদস্যরা শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন। শেয পর্যন্ত প্রেগন্যান্সির ২৬ সপ্তাহের মাথায় মাত্র এক কিলোগ্রাম ওজন নিয়ে প্রি-ম্যাচিওর অবস্থায় শিশুটির জন্ম হয়। তার জন্মের পরই মায়ের লাইফ সাপোর্ট সিস্টেম খুলে দেওয়া হয়।

বারবারা বলেন, আমাদের কাছে এটা ৫৫ দিনের একটা যুদ্ধ ছিল। শিশুটিকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। ও ভালো আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা