,

বাবা হওয়া নিয়ে গেইলের এ কেমন তামাশা?

2স্পোর্টস ডেস্ক : এমন তামাশাও কি কেউ করে? যা করলেন ক্রিস গেইল! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ সরফরাজ খানকে জানালেন, পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। ভারতীয় মিডিয়ার সামনে খোলামনেই তা প্রচার করলেন সরফরাজ। সংবাদ সম্মেলনে ভারতের এই উঠতি তারকা ক্রিকেটার বলেন, ‘গেইল বাবা হয়েছেন। পরিবার, বান্ধবী ও পুত্রসন্তানকে দেখতে নিজ দেশে ফিরে গেছেন তিনি।’

গেইল কার বাবা হলেন, পুত্রসন্তান নাকি কন্যাসন্তানের? সরফরাজের তথ্যমতে, ভক্তরা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে পুত্রসন্তানের বাবা হয়েছেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। কিন্তু না। বাবা হলেন ঠিকই, এবারও চমক উপহার দিলেন গেইল। জানালেন, পুত্রসন্তান নয়, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। বাবা হওয়া নিয়ে গেইলের এ কেমন তামাশা?

নিজের টুইটার পেজে গেইল লিখেছেন, ‘দুই ঘণ্টা আগে (লেখা পোস্ট করার সময়) আমাদের সুন্দর কন্যাসন্তান পৃথিবীর মুখ দেখেছে। আমরা তাকে স্বাগত জানাই।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ভক্তদের চমকে দেন গেইল। আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন ক্যারিবীয় তারকা। খেলবেন না মুম্বাই ইন্ডিয়ানস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে! কারণ? বাবা হতে চলেছেন তিনি। দেশে রওনা হওয়ার আগে ইনস্টাগ্রামে গেইল লিখেছিলেন, ‘‌আমি আসছি।’‌‌‌‌‌‌ গেইলের সব কিছুতেই যেন চমকে ভরা!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা