,

নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে ভোগান্তিতে সাধারণ মানুষ

n_10561_10576নিজস্ব প্রতিবেদক : ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। বুধবার মধ্যরাত থেকে নৌ ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতির কারণে বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুরসহ বিভিন্ন নদীবন্দরে নৌ-পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

মালিকপক্ষের আহ্বান ও দিনভর বৈঠকের পরও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রয়েছেন নৌযান শ্রমিকরা। বুধবার নৌপরিবহনমন্ত্রীর মধ্যস্থতায় মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সমঝোতা বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে ধর্মঘট কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

বৈঠকের পর বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহআলম জানান, মালিকপক্ষ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি মেনে না নেয়ায় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাহাজ মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, খুরশিদ আলম, অয়েল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল আলম, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বাদল ও কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আবদুল করিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা