,

তেল প্রক্রিয়াজাত কেন্দ্রে বিস্ফোরণ মেক্সিকোতে

 
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশের একটি সরকারি জ্বালানি তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। বন্দরনগরী কোটজাকোলকোসে হওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছে শতাধিক।দুর্ঘটনার পরে বহুসংখ্যক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে মেক্সিকোর রাষ্ট্রীয় জ্বালানি তেল প্রতিষ্ঠানের পেমেক্স এর এই প্রক্রিয়াজাত কেন্দ্রে বড় একটি অগ্নিশিখা ও ব্যাপক ধোঁয়া দেখা যাচ্ছে।

_89361155_89361154

 

স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভেরাক্রুজ রাজ্যের গভর্নর হাভিয়ের দুয়ার্তে জানিয়েছেন, বিস্ফোরণটি ১০ কিলোমিটার দূরেও অনুভব করা যাচ্ছিল।সন্ধ্যার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তারপরেও স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতর থাকার পরামর্শ দেয়া হয়েছে যাতে আগুনের সৃষ্ট দূষণে ক্ষতির মাত্রা কমানো যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছে ১০৫ জন যার মধ্যে ৫৮ জনই প্রতিষ্ঠানটির কর্মী। সামাজিক গণমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে স্থানীয় হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আহতদের ব্যাপক রক্তক্ষয় হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা