,

ঢাবিতে সাংবাদিক পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ

 
নিজস্ব প্রতিবেদক : ‘তদবিরের’ নিউজ না ছাপানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তপন কান্তি রায় নামে এক সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ নেতা। আহত সাংবাদিক তপন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বলে জানা গেছে।তপন কান্তি রায়কে মারধরের ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পিয়াল হাসান জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার দুপুরের পরে মধুর ক্যান্টিনের সামনে তাকে মারধর করে রক্তাক্ত করা হয়। তবে এ ব্যাপারে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

s-lig_124725

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পিয়াল হাসান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুসারী বলে জানা গেছে।ছাত্রলীগের পদে থাকলে সাংবাদিক সমিতিতে থাকা যাবে কিনা এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে মতানৈক্য হয়। বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনাও ঘটেছে। যার রেষ ধরেই এ ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিক জানান।

 

ঘটনার পর তপন কান্তি রায় তার ফেসবুকে ছবিসহ একটি পোস্ট করেন।

পাঠকদের সুবিধার জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘‘কারো ব্যক্তিগত চামচামির নিউজ না করা কি কোন বেয়াদবি হয়???? একজন সাংবাদিক হিসেবে কারো ব্যক্তিগত নিউজ না করাটা কি অপরাধ??? আজ সেই চরম বেয়াদবির শাস্তি পেলাম!!! এর প্রাপ্ত শাস্তি স্বরুপ কি মধুর ক্যান্টিনের সামনে মারধর করা???

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে