,

দেশব্যাপি নৌযান ধর্মঘট শুরু

 

নিজস্ব প্রতিবেদক : বেতন-ভাতা বৃদ্ধি ও নৌপথে চুরি-ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে নৌযান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার জানান, বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চুরি-ডাকাতি বন্ধ ও নদী খননসহ ১৫ দফা দাবি আদায়ের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাত থেকে সারাদেশের প্রায় ১২ হাজার নৌযানের (কার্গো, কোস্টার, বার্জ) শ্রমিক-কর্মচারীরা তাদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও ধর্মঘট পালন করবেন।

2015_06_27_08_50_42_6RH9La7SVIgOeKEsIAxzd77eY0wZvM_original

 

আবুল কাশেম আরো জানান, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে এলেও তা বাস্তবায়ন করছে না। সর্বশেষ গত এক মাসের মধ্যে সব দাবি বাস্তবায়নের কথা থাকলেও তা কার্যকর করেনি নৌযান মালিকপক্ষ। তাই দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।বুধবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি ও ধর্মঘট শুরু হলে মংলা বন্দরে অবস্থানরত সব ধরনের দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহন কাজ বন্ধ হয়ে যাবে। এতে বড় ধরনের ক্ষতিতে পড়বেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এছাড়া মংলা বন্দরের সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা