,

২০১৬ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স গণমাধ্যম সূচকে বাংলাদেশের অগ্রগতি

 
নিজস্ব প্রতিবেদক : সারাবিশ্বের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের করা ২০১৬ সালের বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১৮০টি দেশের মধ্যে ১৪৪তম। আগের দুই বছর এ সূচকে বাংলাদেশের অবস্থানে ছিল ১৪৬তম।বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, সংবাদ মাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ যেমন বেড়েছে, তেমনি বেসরকারি খাতের সুবিধার কথা প্রচারের প্রবণতাও বেড়েছে। সব মিলিয়ে গণমাধ্যমে এক ধরনের ভীতি ও অস্থিরতা কাজ করছে।

press_22

 

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে এতে বলা হয়, এখানে সংবিধান ও রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সমালোচনা করা ভালোভাবে নেওয়া হয় না। এসব বিষয়ে লেখালেখিতে নিয়ন্ত্রণ আরোপের বিপক্ষে অবস্থান নেওয়া সাংবাদিক ও ব্লগাররা বাংলাদেশে শাস্তির ঝুঁকির মধ্যে থাকেন। “মুক্তমনা ধর্মনিরপেক্ষরাও ইসলামী উগ্রপন্থিদের হামলার শিকার হন। তবে কম স্পর্শকাতর বিষয়গুলোতে এ দেশের সংবাদমাধ্যমেগুলো বিস্তৃত পর্যায়ে মুক্তভাবে লেখালেখি করতে পারে।”

সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ১০৫, ভারত ১৩৩, থাইল্যান্ড ১৩৬, ফিলিপাইন ১৩৮, শ্রীলঙ্কা ১৪১, মিয়ানমার ১৪৩, আফগানিস্তান ১২০, মালয়েশিয়া ১৪৬ ও পাকিস্তান ১৪৭তম অবস্থানে রয়েছে। এই সুচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪১তম যা গত বছর ছিল ৪৯তম।

মুক্ত সাংবাদিকতার পরিবেশের দিক দিয়ে সূচকের শীর্ষ দশ দেশ হলো- ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, নিউজিল্যান্ড, কোস্টারিকা, সইজারল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড ও জ্যামাইকা। আর সবচেয়ে তলানীতে রয়েছে ইরিত্রিয়া। উত্তর কোরিয়া, চীনও রয়েছে তালিকার শেষ দিকে।

উন্নত দেশগুলোর মধ্যে ফ্রান্স গত বছরের চেয়ে সাত ধাপ পিছিয়ে ৪৫তম এবং জাপান ১১ ধাপ পিছিয়ে ৭২তম অবস্থানে নেমে গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা