,

পচা গম আমদানির সঙ্গে জড়িতদের শাস্তির তাগিদ

NNNনিউজ ডেস্ক : ব্রাজিল থেকে পচা গম আমাদানির সঙ্গে জড়িত ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. হাসিবুর রহমান স্বপন, শেখ ফজলে নূর তাপস এবং শিরিন নাঈম অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে খাদ্যপ্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়। কমিটি খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ প্রক্রিয়া তরান্বিত করার লক্ষ্যে শিগরিরই নিয়োগ-বিধি প্রণয়ন সম্পন্ন করার সুপারিশ করে। বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ফলপ্রসূ করার লক্ষ্যে কর্মশালার আয়োজন করার সুপারিশ করা হয়।

কমিটি বেসরকারি পর্যায়ে আমদানিকৃত গমের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণসহ খাদ্য অধিদপ্তর কর্তৃক গম আমদানি প্রক্রিয়া স্বচ্ছ এবং অধিকতর গতিশীল করার সুপারিশ করে। ভালো গম উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে গম ক্রয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। তা ছাড়া গম জাহাজীকরণের আগে আন্তর্জাতিক এজেন্টদের সমন্বয়ে আমদানিকৃত বা ক্রয়কৃত গম পরীক্ষা করিয়ে নেওয়ারও জোর সুপারিশ করে কমিটি। বৈঠকে খাদ্যের মান বজায় রাখার লক্ষ্যে আইনজ্ঞ নিয়োগ করে প্রতিবেদন সংসদীয় কমিটিতে প্রেরণের সুপারিশ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা