,

১০ টাকার জন্য ১৫ বছর নোংরা পানিতে গোসল!

BurigangaBBBBনিউজ ডেস্ক : রাজধানীর বুড়িগঙ্গা নদীর কোল ঘেষে অবস্থিত সদরঘাট। নগরীর ময়লাযুক্ত পানি এসে বুড়িগঙ্গার পানিকে করেছে নোংরা আর বিষাক্ত। এ নোংরা পানিতেই ১৫ বছর ধরে গোসল করে আসছেন আক্তার হোসেন নামে ষাট বছরের এক ব্যক্তি।

সরেজমিনে দেখা যায়, সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে নোংরা পানিতে গোসল করছেন আক্তার। নিজের পরিহিত লুঙ্গি খুলে গায়ে দেয়া শার্ট পরেই গোসল করতে দেখা যায় তাকে। এরপর শার্ট থেকে পানি ঝড়িয়ে আবার সেই শার্ট গায়ে দেন তিনি।

এভাবেই ১৫ বছর ধরে বুড়িগঙ্গা নদীর এ নোংরা পানিতে গোসল করে আসছেন বলে জানান আক্তার। আক্তার হোসেন বলেন, ‘এখান থেকে একটু দূরেই ১০ টাকা দিয়ে চাপাকলে গোসল করা যায়। তবে টাকার অভাবে ওখানে গোসল করতে পারি না। বুড়িগঙ্গার পানিতেই গোসল করি।’

আক্তার জানান, তার বাড়ি বিক্রমপুর। বিগত ১৫ বছর ধরে সদরঘাট এলাকায় কাজ করেন তিনি। এখানে দিনমুজুর, কুলির কাজসহ যখন যে কাজ পান সেটাই করেন তিনি। এতে করে কোনোরকম দিন চলে যায় তার। এরপর প্রতিদিন দুপুরে বুড়িগঙ্গার এ নোংরা পানিতে গোসল করেন তিনি।
এ পানিতে গোসল করলে অসুস্থ হন কি না- এমন প্রশ্নের জবাবে আক্তার বলেন, ‘না, অসুস্থ হই না। শরীরের সাথে মানিয়ে গেছে এ পানি।’

তিনি জানান, তার মত সদরঘাটের অনেক কুলি, দিনমুজুর, টোকাইও এখানে নোংরা পানিতে গোসল করেন। তার কথা অনুযায়ী আকাশ, হোসেন মিয়া, রুবেল নামের ৩ জন পথশিশুকেও গোসল করতে দেখা যায়।

এদের মধ্যে আকাশ বলেন, ‘এখানে প্রতিদিনই গোসল করি। এ নোংরা পানিতে গোসল করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই অসুস্থ হই না।’ সদরঘাটের পান-সিগারেট বিক্রেতা রাজ্জাক ব্যাপারি বলেন, ‘যারা গরীব, থাকার জায়গা নেই এ নোংরা পানিতে তারাই গোসল করেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা