বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দরীদ্র মেধাবীরা যেন উচ্চশিক্ষা বঞ্চিত না হয়’

18242-pmamarনিজস্ব প্রতিবেদক : দরীদ্র মেধাবীরা যাতে উচ্চশিক্ষা হতে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাস্টে ১০০০ কোটি টাকা সিড মানি দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দরীদ্র মেধাবীরা যাতে উচ্চশিক্ষা পায় উন্নত জীবন নিশ্চিত করতে পারে সে লক্ষ্যেই এই উদ্যোগ। ট্রাস্ট ফান্ডে অর্থ সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষা বৃত্তি ট্রাস্টের উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন মেধাবীরা এগিয়ে যাচ্ছে, নারী শিক্ষাকে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তি দেওয়া হচ্ছে। আর নারীদের উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তির আওতায় আনা হয়েছে। শেখ হাসিনা বলেছেন, তার সরকারের আমলে দেশে মেধা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। মেধাবীরা এগিয়ে যেতে পারছে।

এছাড়া, দেশে নারী শিক্ষার প্রসার ঘটেছে। এতে প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতির জনকের যে স্বপ্ন ছিলো তা বাস্তবায়ন করে চলেছে। তিনি বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে জাতির জনক সবচেয়ে বড় অগ্রাধিকার দিয়েছিলেন শিক্ষাকে। প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার সরকার ক্ষমতায় এসে ১৯৯৬ সালে আর পরবর্তী সময়ে ২০০৯ সালে ক্ষমতায় এসে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পাঁচ বছরে দেশে স্বাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করে। কিন্ত ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে তা ফের আগের অবস্থায় নিয়ে যায়। আর ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে ফের এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষার ব্যাপারে অভিভাবকদের মধ্যে সচেতনতা এসেছে, স্বল্প আয়ের বাবা-মায়েরাও তাদের সন্তানকে এখন স্কুলে পাঠাচ্ছে, যা একটি ইতিবাচক পরিবর্তন, বলেন প্রধানমন্ত্রী।

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব