,

তনুর চাচা-চাচিসহ চারজনকে জিজ্ঞাসাবাদ

105731_14নিউজ ডেস্ক : কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় আজ বুধবার তাঁর চাচা, চাচিসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তাঁদের সিআইডির কুমিল্লা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির দায়িত্বশীল একটি সূত্রে ওই তথ্য জানা গেছে।

তনুর চাচা মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের আলাল হোসেন, চাচি সাজেদা বেগম, তনুদের এলাকার বাসিন্দা পেয়ার আহমেদের বন্ধু জিদনীসহ আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হলো।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ও তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহার আকন্দ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান ও মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করেন।

আজ বিকেলে আবদুল কাহার আকন্দ সিআইডির কুমিল্লা দপ্তরে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য যাচাই করছি। শিগগিরই একটি ফলাফল দিতে পারব। আমরা অনেক দূর এগিয়েছি।’ তনুর পরিবারকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তনুর পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার। তাই তথ্য নেওয়ার জন্য তদন্তের স্বার্থে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এ ব্যাপারে তনুর বাবা ইয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট ভাই ও ভাইয়ের বউকে বেলা ১১টার সময় বাসা থেকে নিয়ে যাওয়া হয়। বেলা দুইটায় তারা সিআইডি কার্যালয় থেকে ফিরে আসে। এরপর তারা গ্রামের বাড়িতে চলে যায়। তাদের পারিবারিক নানা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওদের কেন ডাকল, বুঝলাম না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা