,

কসবা পৌরসভা নির্বাচন ২৫ মে

download (68)শেখ কামাল উদ্দিন ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচন আগামী ২৫ মে। ওইদিন কসবা পৌরসভাসহ নয়টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে; স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী নির্বাচন কমিশন কসবা পৌরসভাসহ নয়টি পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।
কসবা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে; কসবা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৮ শত ৭১। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮শত ৫৩ এবং নারী ভোটার ১৩ হাজার ১৮ জন রয়েছে।
কসবা পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে; ১৯৯৯ সনের ১৭ আগস্ট কসবা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম নির্বাচন হয়েছে ২০১১ সনের ১২ জুন। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও বিলুপ্ত কসবা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা