,

আয়কর কেটে নেয়ার ইঙ্গিত সরকারি কর্মকর্তাদের বেতন থেকে: নজিবুর রহমান

 

 
নিজস্ব প্রতিবেদক : আয়কর দিতে সরকারি কর্মকর্তাদের অনীহা দেখে আগামীতে বেতন থেকে তা কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।আজ ‘উৎসে আয়কর সংগ্রহ : আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ ইঙ্গিত দেন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই (বেতন থেকে আয়কর কেটে নেয়া) পদ্ধতি চালুর সম্ভাব্যতার কথা উল্লেখ করেন তিনি।

nazibursm20160326154207

 

বাংলাদেশে সরকারি চাকুরেদের বেতন দেওয়ার সময় আয়কর কেটে রাখা হয় না। করযোগ্য কর্মকর্তারা হিসাব করে এনবিআরে তাদের আয়কর জমা দেন এবং বছর শেষে আয়কর বিবরণী দাখিল করেন।সেমিনারে জানানো হয়, বার্ষিক আয়ের ভিত্তিতে বর্তমানে একাদশ গ্রেডের কর্মকর্তারা পর্যন্ত কর এর আওতায় পড়েন। এই গ্রেড পর্যন্ত কর্মকর্তার সংখ্যা প্রায় ৩ লাখ। কিন্তু এনবিআর রিটার্ন পায় মাত্র ৬৫ থেকে ৭০ হাজার।

 

 

সেমিনারে এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, চলতি অর্থবছর থেকে করযোগ্য অর্থ উপার্জনকারী সরকারি কর্মকর্তাদের উৎসে আয়কর দেওয়ার বিধান চালু হয়েছে। প্রতিমাসে এ কর না দিলে প্রদেয় করের উপর ২ শতাংশ হারে সুদ আরোপের বিধানও রয়েছে।“কিন্তু অর্থবছরের নয় মাস অতিবাহিত হওয়ার পর এখনও কর্মকর্তারা উৎসে আয়কর দেওয়া শুরু করেননি। এমনকি এনবিআর কর্মকর্তারাও উৎসে কর দিচ্ছে না।”

 

এই তথ্য উপস্থাপনের পর এনবিআর চেয়ারম্যান বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে আগামীতে কর কেটে নেওয়ার ইঙ্গিত দেন। “আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন থেকে যেভাবে বিভিন্ন ধরনের বিল কর্তন করা হয়, একইভাবে এখন বেতন থেকে আয়কর কর্তনেরও সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।”এনবিআর ও মহা-হিসাব নিরীক্ষকের দপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে অটোমেটেড হওয়ায় এই পদ্ধতিতে আয়কর কেটে রাখা সহজ হবে বলে মনে করেন নজিবুর।আগামী অর্থবছরের বাজেটের প্রস্তুতিপর্ব শুরুর পর এই সেমিনারে রাজস্ব আদায় গতিশীল করতে নানা পদক্ষেপও তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা