,

সৌদি আরব এক হাজার কোটি ডলার ঋণ নিবে বিদেশি ব্যাংকের কাছ থেকে

 

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি ব্যাংকের কাছ থেকে এক হাজার কোটি ডলার (১০ বিলিয়ন) ঋণ নিতে যাচ্ছে সৌদি আরব। তেলের রাজস্ব ঘাটতিতে দেশটির অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতেই তারা এই অর্থ ঋণ করবে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।এ বিষয়ে ৩ জন বিশেষজ্ঞের মন্তব্য উল্লেখ্য করে ব্লুমবার্গ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ হিসেবে গত ১৫ বছরের মধ্যে এটাই হবে সৌদির প্রথম ঋণ। ৫ বছর মেয়াদী এই ঋণের চুক্তি চলতি মাসের শেষ দিকে সম্পাদিত হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং চীন মিলে এই ঋণের ফাণ্ড বরাদ্দ করছে।

সৌদি-আরব-565

গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে তেলের ব্যাপক দরপতন হয়েছে। ২০১৪ সালে যেখানে ব্যারেল প্রতি দাম ছিল যেখানে একশো ডলার, সেখনে চলতি মাসে সেটা নেমে এসেছে ৪০ ডলারে।এতে করে রিয়াদের উপর তীব্র অর্থনৈতিক চাপ পড়েছে এবং রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি দেখা দিয়েছে। ২০১৫ সালে বাজেট ঘাটতি ছিল ৯৮ বিলিয়ন ডলার, এ বছরে সেটা ৮৭ বিলিয়ন। ঘাটতি পোষাতে ব্যাতিক্রমি অর্থের উৎস খুঁজছে সৌদি। ইতিমধ্যে ৩০ বিলিয়ন ডলার সমমূল্যের বন্ড বাজারে ছেড়েছে।

 

সৌদি আরবে তেলের দাম খুবই কম। কিন্তু উপায় না দেখে তারা গত ডিসেম্বর মাসে সবাইকে অবাক করে দিয়ে তেলের দাম বাড়িয়েছে ৮০ শতাংশ। এমনকি বিদ্যুৎ, পানি এবং অন্যান্য দরকারি জিনিসের উপর ভর্তুকি নিতে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা