বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ৪র্থ শ্রেণির কর্মচারি সহকারি প্রিজাইডিং ৬ বারের প্রিজাইডিং এখন পোলিং

 

Union electionসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলের ৯টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন। ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার। পত্র পৌঁছে গেছে প্রত্যেকের হাতে। বুধবার সকলের প্রশিক্ষণও শেষ হয়েছে। নিয়োগে কারিশমা দেখিয়েছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহিন আকন্দ। সেখানে নাম এন্ট্রির ফি ছিল দেড় থেকে ২’শ টাকার বিষয়টি চাউর রয়েছে সকলের মুখে মুখে। নিয়ম না থাকলেও তিনি ৪র্থ শ্রেণির কর্মচারিকে নিয়োগ দিয়েছেন সহকারি প্রিজাইডিং পদে। আর গত ৬ বার প্রিজাইডিং অফিসার পদে দায়িত্ব পালনকারী শিক্ষককে নিয়োগ দিয়েছেন পোলিং অফিসার পদে।  সরাইলের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে পার্শ্ববর্তী বিজয় নগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ দিয়েছেন সরাইলে। নিয়োগ দিয়েছেন একাধিক কিন্ডার গার্টেনের শিক্ষক শিক্ষিকাকেও। এমন মজাদার নিয়োগের বিষয়কে কেন্দ্র করে গোটা সরাইলে চলছে মুখরোচক আলোচনা। তাই উনার দায়িত্ব পালন নিয়ে সন্দেহ ও সংশয় দানা বাঁধছে প্রার্থী ও সাধারন মানুষের মনে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯টি ইউনিয়নের প্রতি ৩ ইউনিয়নের জন্য একজন করে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। মোট ১০১টি ভোট কেন্দ্রে ৫০৪ জন সহকারি প্রিজাইডিং ও ১ হাজার ৮ জন পোলিং অফিসার পদে নিয়োগ চুড়ান্ত করা হয়েছে। শাহবাজপুর, শাহজাদাপুর ও নোয়াগাঁও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে দেখিয়েছেন চমৎকার কারিশমা। ভেঙ্গে ফেলেছেন সরাইলের অতীত রেকর্ড। তিনি তার ৩ ইউনিয়নের ১৫১টি বুথের দুই পদে মোট ৩০২ জনকে নিয়োগ দিয়েছেন। অজানা কারনে তিনি সরাইলের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেননি। নিয়োগ দিয়েছেন পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার কলেজ, মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডার গার্টেন স্কুলের ৮০/৯০ জনকে। বাদ পড়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আরো মজার বিষয় হল নিয়ম নেই তবুও তিনি দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী হোসনে আরা খানমকে ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারি প্রিজাইডিং পদে নিয়োগ দিয়েছেন। আর গত ৬টিরও অধিক নির্বাচনে প্রিজাইডিং অফিসার পদে দায়িত্ব পালনকারী পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ড মোঃ আব্বাস আলীকে শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে। ওই মাদ্রাসার আরো ৮ জন সিনিয়র শিক্ষককেও বিভিন্ন কেন্দ্রে পোলিং অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে। রিটার্নিং অফিসার সাধন কুমার গুহ মজুমদার বলেন, ৪র্থ শ্রেণির কর্মচারিকে সহকারি প্রিজাইডিং ও প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেছে এমন ব্যক্তিকে পোলিং-এর দায়িত্ব দেয়ার কোন বিধান নেই। কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার এমপিও ভুক্ত ৩ শিক্ষককে দায়িত্ব দেয়া হয়নি। কারন অজানা। দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহিত কুমার দেব বলেন, অতীতের কোন নির্বাচনী দায়িত্ব থেকে এ বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা বাদ পড়েনি। কিন্তু এবার সহকারি প্রধান শিক্ষক সহ ৬ সিনিয়র শিক্ষককে কোন দায়িত্ব দেয়া হয়নি। বিষয়টি বুঝলাম না। শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নিয়োগ দেয়া হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহিন আকন্দ বলেন, ৪র্থ শ্রেণির কর্মচারিকে সহকারি প্রিজাইডিং করা যায় না। ভুল হয়েছে। সংশোধন করে দিব বলেছি। আর আব্বাস আলীকে পোলিং-এর দায়িত্ব দেয়া প্রসঙ্গে বলেন, এটা আইন নয়। তবে নীতিমালা ছাড়াও অন্যান্য ভাবে সমন্বয়ের জন্য এমনটি করা যায়।