,

ক্ষমতা একচেটিয়া করা রাজনীতির প্রধান সংকট : জোনায়েদ সাকি

saki2-400x269ক্ষমতা একচেটিয়া করা রাজনীতির প্রধান সংকট বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, এটি যেমন অতীতে বিএনপি করছে এখন আওয়ামী লীগ করছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সমস্ত কিছু দলীয়করণের চূড়ান্ত করে ছেড়েছে দলটি। বিএনপি ক্ষমতায় থাকলে তাই করত। বুধবার সকালে দৈনিক আমাদের অর্থনীতি কার্যালয়ে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতার রাজনীতি হয়ে দাঁড়িয়েছে চুরি ও দুর্নীতির হাতিয়ার। এ জন্য ক্ষমতা ধরে রাখতে চাইছে আওয়ামী লীগ। ক্ষমতা কুক্ষিগত করার জন্য আমাদের দেশে বার বার অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে।
তিনি আরো বলেন, আমাদের দেশের রাজনীতিতে এক দল মুক্তিযুদ্ধের পক্ষে অন্যদল মুক্তিযুদ্ধের বিপক্ষে। এক দল ভারতের পক্ষে অন্যদল পাকিস্তানের পক্ষে। ফলে গণতান্ত্রিক রাজনীতি ভালোভাবে দাঁড়াতে পাড়ছে না। এখন গণতন্ত্রের সংকট অন্তরাল করার জন্য এক ধারার রাজনীতি চলছে। গণতন্ত্র ছাড়া অসম্প্রদায়িক রাষ্ট্রগঠন করা সম্ভব না এবং জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করাও সম্ভব না।
সাকি বলেন, উন্নয়ন হচ্ছে কিন্তু এর ব্যয় এমনভাবে বাড়ছে তাতে দুর্নীতি নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকার কারণে জবাবদিহীতা ও স্বচ্ছতার মধ্যে দিয়ে কোন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বরং একের পর এক প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে পড়েছে। নির্বাচন কমিশনকে পকেটস্থ করে নির্বাচন ব্যবস্থা দলীয়করণ করা হয়েছে। রাষ্ট্র ব্যবস্থায় আমূল সংস্কার না হলে শুধু বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা থেকে এধরনের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা