,

গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে

 

আন্তর্জাতিক ডেস্ক : সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের চাপে বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন একটি আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা।বুধবার প্যারিস ভিত্তিক ‘রিপোটার্স উইদআউট বর্ডারস’ নামের সংস্থাটি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, বিশ্বের বেশ কিছু নেতা গণমাধ্যম সম্পর্কে মানুষের ভয় ও অবিশ্বাস বৃদ্ধিতে সহযোগিতা করেছে এবং ব্যবসাপ্রতিষ্ঠান গণমাধ্যমকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে।

reporters_124653

 

গণমাধ্যমের বহুত্ববাদ, স্বাধীনতা, আইনিকাঠামো এবং সাংবাদিকদের নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে ১৮০টি দেশের উপর গবেষণা করে গণমাধ্যমের এ সূচকটি প্রকাশ করা হয়।‘সাংবাদিকতা’ নামের যোগ্য এ বিষয়টিকে প্রচারণা এবং কায়েমি স্বার্থে স্পন্সরক‍ারীদের হাত থেকে অবশ্যই রক্ষা করতে হবে।”এ রিপোর্ট অনুসারে ইউরোপ যেখানে সবচেয়ে মুক্ত গণমাধ্যম অঞ্চল, সেখানে পোল্যান্ড ও হাঙ্গেরির মতো দেশগুলোতে সরকারকে গণমাধ্যমের স্বাধীনতার উপর বিভিন্ন বাধানিষেধ আরোপ করতে দেখা গেছে।

 

 

মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় সাংবাদিকরা সন্ত্রাসবাদ, সশস্ত্র-সংঘাত এবং কর্তৃপক্ষের হুমকির শিকার হচ্ছেন। লাতিন আমেরিকায় সাংবাদিকরা অপরাধ, সহিংসতা এবং দুর্নীতির দ্বারা বাধাগ্রস্থ হচ্ছেন। যুক্তরাষ্ট্রে তারা সম্মূখিন হচ্ছেন সাইবার নজরদারির।পূর্ব এশিয়ায় গণতান্ত্রিক দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়ায়ও গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্থ হচ্ছে। চীনে কমিউনিস্ট পার্টি গণমাধ্যমের উপর তাদের দমননীতি অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়।প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত দেশগুলোতে এ স্বাধীনতা অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ইউক্রেনে গণমাধ্যমের স্বাধীনতা আগের তুলনায় বেড়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা