,

ব্রাহ্মণবাড়িয়ায় সমাজ সেবা অধিদপ্তর পরিদর্শন করলেন নব-নির্বাচিত মেয়র

images (40)নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নব-নির্বাচিত পৌর মেয়র মিসেস নায়ার কবীর বলেছেন, পৌরবাসীর সুচিন্তিত রায়ের উপর ভিত্তি করেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হবার সৌভাগ্য অর্জন করেছি। তাই পৌরবাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। তিনি এ সময় পৌরসভার রাস্তা-ঘাটের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে পৌরবাসীর সহযোগিতা ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কমানা করেন। তিনি আজ বুধবার সকালে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সমাজ সেবা অধিদপ্তরের সভাপতি আল মামুন সরকার মেয়রকে অভিনন্দন জানান এবং নাগরিক কল্যাণে অগ্রণী ভুমিকা রাখতে মেয়রের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিদর্শনকালে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, প্রবীন সাংবাদিক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজউদ্দিন জামি প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত