,

মুস্তাফিজের জন্য দোভাষী নিয়োগ দিল সানরাইজার্স

2016_04_13_17_40_50_I36mjDrxO6Cy0NwG8hw9ZDlaJqViEe_originalইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গেছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এই প্রথমবার বিদেশী লিগে খেলতে গেছেন তিনি। সাতক্ষীরা থেকে উঠে আসা এই পেসার বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন না। তাই তার জন্য দোভাষী নিয়োগ দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করেছে ক্রিকফ্রেনজিডটকম নামের একটি অন লাইন পোর্টাল।সুজন জানিয়েছেন, ‘ফোনে মুস্তাফিজ আমাকে জানিয়েছেন যে তার জন্য ফ্রাঞ্চাইজিটি একজন বাঙ্গালি মুসলিমকে দোভাষী হিসেবে নিয়োগ দিয়েছে। যাতে করে সে সহজেই যোগাযোগ করতে পারে।’আইপিএল-এর একেবারে শুরু থেকে মুস্তাফিজ তার টিম ম্যানেজমেন্ট ও দলের অন্য খেলোয়াড়দের সাথে যোগাযোগ করতে পারছেন না। এ কারণে দলের বোর্ড মিটিংয়েও থাকতে পারেন না এই পেসার।

তবে বল হাতে নিজের কাজটি ঠিকই করে যাচ্ছেন। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৪ উইকেট তুলে নিয়েছেন। অন্য বোলারদের তুলনায় রানও দিয়েছেন কম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা