,

‘শফিক রেহমানকে গ্রেফতার রিজার্ভ চুরি ধামাচাপা দিতেই ‘

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি, দমননীতি, তনু হত্যা ও বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির ঘটনা ধামাচাপা দিতেই শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে।বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

4_13180

সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও শওকত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি।মির্জা ফখরুল বলেন, সরকার যখন বড় কুকীর্তি ঘটায় ঠিক তখনই ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি বড় ঘটনা ঘটায়। তনু হত্যা ও রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপার জন্যই শফিক রেহমানকে গ্রেফতার করেছে সরকার।

 

ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা