,

নবীনগরে আওয়ামী লীগের আতঙ্কে ঘরছাড়া বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা

fjlkhkjlব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাকি ৯টি ইউনিয়নে আতঙ্কে আছেন বিরোধী দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের আগেই নবীনগর পশ্চিম ইউপিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং জিনোদপুর ইউপিতে বিএনপি,জাতীয় পাটি,ও স্বতন্ত্র প্রার্থীরা এক মঞ্চে সংবাদ সন্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে। জিনদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় সরকার দলীয় প্রার্থী ও তার সমর্থকরা বাঁধা প্রদান, কাফনের কাপড় পরার হুমকি এবং শক্তি প্রয়োগের মাধ্যমে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার প্রচারণা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলসহ তিন চেয়ারম্যান প্রার্থী। নবীনগরে যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে-২৪৮ জন, সংরক্ষিত আসনে-৮৮ জন নির্বাচনি লড়াইয়ে মাঠে নেমেছেন। এরই মাঝে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯, বিএনপি ৯, জাতীয় পার্টি ৮, জাসদ ৫, ইসলাম ঐক্যজোট থেকে ১ ও স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী)১৭, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) ৫ এবং স্বতন্ত্র ১৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রার্থীরা হচ্ছেন: কৃষ্ণনগর ইউপি আওয়ামী লীগ থেকে -মো. মাশুকুর রহমান( নৌকা), বিএনপি থেকে- মো. শফিকুল ইসলাম(ধানের শীষ), স্বতন্ত্র থেকে দেওয়ান আবুল আব্বাস (হাত পাখা), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী)- মো. জিল্লুর রহমান( আনারস),সতন্ত্র (বিএনপি বিদ্রোহী) মো. আলাউদ্দিন খান (চশমা)।

বড়াইল ইউপি- আওয়ামী লীগ থেকে, মো. জাকির হোসেন( নৌকা), বিএনপি থেকে–আবুল বাশার ( ধানের শীষ)-জাতীয় পাটি থেকে-মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা (লাঙ্গল), জাসদ থেকে- মো.দেলোয়ার হোসেন(মশাল), স্বতন্ত্র নাজমুল হক (আনারস) সলিমগঞ্জ ইউপি- আওয়ামী লীগ থেকে – মো. খোরশেদ আলম (নৌকা), বিএনপি থেকে -মো.গোলাম রব্বানী (ধানের শীষ), জাতীয় পাটি থেকে – মো.শাহীন মাহমুদ,(লাঙ্গল), জাসদ থেকে -গোলাম মোস্তাফা( মশাল), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী)-আবুল হাসান(অটোরিকশা),স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী)-মফিজুর রহমান( মোটরসাইকেল), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী)-মোশারফ হোসেন( টেলিফোন), স্বতন্ত্র-মো. পরশ মিয়া ( আনারস), স্বতন্ত্র- শওকত আহম্মেদ( চশমা)। জিনদপুর ইউপি আওয়ামী লীগ থেকে – আবদুর রউফ (নৌকা), বিএনপি থেকে মো. মিজানুর রহমান( ধানের শীষ), জাতীয় পাটি -মো. ছবির (লাঙ্গল), জাসদ থেকে– মুক্তিযোদ্ধা আবদুল খালেক( মশাল), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী)-মো. আবদুর রহিম (মোটরসাইকেল), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী)-বোরহান উদ্দিন ( চশমা), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী)- মো. অরুন ( আনারস) বড়িকান্দি ইউপি আওয়ামী লীগ থেকে –মো. আনোয়ার পারভেজ(নৌকা), বি এনপি থেকে- মো. নাজমুল হোসেন( ধানের শীষ), জাতীয় পার্টি থেকে – জয়নাল আবেদীন ( লাঙ্গল), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রেুাহী) মো. দাদন মিয়া( আনারস), স্বতন্ত্র (আ’লীগ বিদ্রেুাহী)মো. ফায়েজুল ইসলাম( ঘোড়া), স্বতন্ত্র (আ’লীগ বিদ্রেুাহী) আবদুল মালেক সরকার( টেলিফোন),স্বতন্ত্র থেকে- মোহাম্মদ শাহজাহান( চশমা), স্বতন্ত্র আনোয়ারুল হক(অটোরিস্কা), স্বতন্ত্র মো. বেলাল হোসেন(টেবিল ফেন), স্বতন্ত্র সোহাগ মিয়া( মটর সাইকেল) ।

শ্যামগ্রাম ইউপি- আওয়ামী লীগ থেকে – মো.শাহজাহান সিরাজ(নৌকা), বি এনপি থেকে- মো.আমীর হোসেন(ধানেরশীষ), জাতীয় পাটি থেকে -মো.জয়নাল আবেদীন(লাঙ্গল), জাসদ থেকে -শরিফ আহম্মেদ(মশাল), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) থেকে-মো. হুমায়ুন কবির (টেলিফোন) , স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) মো. নাছির উদ্দিন সরকার (আনারস), স্বতন্ত্র- আবুল খায়ের( মোটরসাইকেল) । রতনপুর ইউপি- আওয়ামী লীগ থেকে – রুহুল আমীন(নৌকা), বিএনপি থেকে এ,কে,এম রফিক উল্লাহ্ (ধানের শীষ), জাতীয় পার্টি থেকে -আক্তার হোসেন খোকন (লাঙ্গল), জাসদ থেকে -এ,কে,এম ফজলুল হক( মশাল), স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) মো. শাহজাহান কবির সাজু (চশমা), স্বতন্ত্র- আলম খান (আনারস), স্বতন্ত্র-কাজী সহিদুল হক (মোটরসাইকেল), স্বতন্ত্র- মো. আবুর কাশেম (টেলিফোন)। শিবপুর ইউপি- আওয়ামী লীগ থেকে -মো. শাহীন সরকার (নৌকা), বিএনপি থেকে- এম.আর মজিব (ধানের শীষ), জাতীয় পার্টি থেকে -মো. আকিন উদ্দিন (লাঙ্গল),স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) আরিফুল হক চৌধুরী(আনারস) নবীনগর পশ্চিম ইউপি- আওয়ামী লীগ থেকে মো. ফিরোজ মিয়া (নৌকা), বিএনপি থেকে- গোলাম কিবরিয়া গোলাপ (ধানের শীষ), জাতীয় পার্টি থেকে -মো. আহসান কামাল ভূইয়া (লাঙ্গল), স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) সামছুল আলম জুয়েল( আনারস)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে