,

বিনা ভোটে আ.লীগের ৩৩ চেয়ারম্যান, ১০৬টিতে প্রার্থী নেই বিএনপির

up-election-400x258চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপেও আওয়ামী লীগের ৩৩ জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন এবং ১০৬ ইউপিতে বিএনপি কোনো প্রার্থী নেই। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে আসাদুজ্জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ ধাপের ৭২৫ ইউপি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন ছিল ১৮ এপ্রিল। এতে চেয়াম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৩ হাজার ২৪৫জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫২২জন।
আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ৭২৪ জন, বিএনপির ৬১৯ জন, জাতীয় পার্টির ১৫৬জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪২ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ১৫৪ জন প্রার্থী। অবশিষ্ট প্রার্থীগুলো অন্যান্য দল দিয়েছে।
প্রথম ধাপে ৫৪ জন, দ্বিতীয় ধাপে ৩৪ জন এবং তৃতীয় ধাপে ২৫ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৩ এপ্রিল হবে তৃতীয় ধাপের ভোট। চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। এরপর হবে পঞ্চম ও ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে