,

ভারতের ওড়িশায় প্রচণ্ড দাবদাহে ৪৫ জনের মৃত্যু

 

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারতের ওড়িশা রাজ্য। এ পর্যন্ত হিটস্ট্রোকে এ রাজ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার রাজ্যের সোনেপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওড়িশার পুরো পশ্চিম অঞ্চলজুড়েই ছিল প্রচণ্ড দাবদাহ ছিল। রাজ্যের ১৬ টি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে।

449545-heatwave

আবহাওয়া অফিস থেকে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, আরো কয়েকদিন উপকূলীয় এলাকাসহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় এ দাবদাহ বিরাজ করতে পারে । তবে একটি অথবা দুটি অঞ্চলে দাবদাহের মাত্রা আরো বাড়তে পারে।এদিকে হিটস্ট্রোকে গত কয়েকদিনে রাজ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখান করে বলা হয়েছে, হিটস্ট্রোকে কারো মৃত্যু হয়নি ।ওডিশার স্পেশাল রিলিফ কমিশনার প্রভাত রঞ্জন মোহাপাত্রা বলেছেন, ‘ ওড়িশায় হিটস্ট্রোকে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে