,

পুলিশ পরিচয়ে তুলে নেওয়া কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালিগঞ্জে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া কলেজছাত্র সোহানুর রহমান সোহানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।নিহত সোহানুর কালীগঞ্জের ঈশ্বরা গ্রামের মহাসিন আলীর ছেলে ও স্থানীয় শহিদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র।নিখোঁজের ১২ দিন পর আজ বুধবার সকালে চুয়াডাঙ্গার সদর উপজেলার বুলকিয়া চন্দতলা মাঠে সোহানুরের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

 

sohanur_124588

সকাল ৭টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।এর আগে গত ১০ এপ্রিল তাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সোহানুরের মা।সোহানুর রহমানের মা পারভীনা বেগম বলেছিলেন, তার ছেলে সোহান কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে পড়ালেখা করে। এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৩১ পেয়েছে। এরপর কালীগঞ্জ শহরের শহিদ নূর আলী কলেজে ভর্তি হয়েছে।তিনি আরও জানান, সোহানুর রহমানের বাবা ঢাকায় থাকেন। তার দুই ছেলে এক মেয়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা