,

প্রথমবারের মতো দীপিকার সঙ্গে সালমান!

Salmanবিনোদন ডেস্ক : গেল বছরে অসাধারণ সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’ নির্মাণ করে কাঁদিয়েছেন প্রখ্যাত নির্মাতা কবির খান। সিনে-বোদ্ধাদের প্রশংসাসহ ছবিটি বক্স অফিসেও সৃষ্টি করেছে ইতিহাস। বজরঙ্গি ভাইজানের তুমুল সাফল্যের পর আবারও সুপারস্টার অভিনেতা সালমান খানকে নিয়ে নতুন সিনেমা করতে যাচ্ছেন মেধাবী এই নির্মাতা। আর এই ছবিতে এবার প্রথমবারের মত আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোনের দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে!

ক’দিন আগেই নির্মাতা কবির খান ঘোষণা দিলেন যে, বজরঙ্গি ভাইজানের পর আবারও সুপারস্টার সালমান খানকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন তিনি। ছবিতে সালমানের বিপরীতে নায়িকা কে হতে যাচ্ছেন এমনটি ঘোষণা না দিলেও ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হচ্ছে যে কবির খানের এই ছবিতেই প্রথমবারের মত জুটিবদ্ধ হচ্ছেন সালমান খান ও দীপিকা পাডুকোন!

প্রথমবার একই ছবিতে সালমান খান ও দীপিকা! এমন সংবাদ প্রকাশ করে ফিল্মিমানকি জানিয়েছে, কবির খানের নির্মাণে আসন্ন সিনেমায় একসঙ্গে প্রথমবার অভিনয় করতে চলেছেন সালমান খান ও দীপিকা পাডুকোন। গল্পের প্রয়োজনে ছবিটির সেট নির্মাণ হবে ষাটের দশকের। ছবিতে সালমান ছাড়াও আছেন আরেকজন হিরো। যাকে সালমানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে ওই চরিত্রটি কে করছেন তা এখনো নিশ্চিত নয়। আসছে জুলাইয়ে ছবিটির কাজ শুরু হবে বলেও জানিয়েছে ফিল্মিমানকি!

অন্যদিকে এমন গুজবে খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কবির খান। সালমানকে নিয়ে নতুন প্রজেক্ট সম্পর্কে গণমাধ্যমকে নির্মাতা কবির খান বলেন, সালমানের সঙ্গে আমি দুটো সিনেমা করে ফেলেছি। শেষ যখন ‘বজরঙ্গি ভাইজান’-এর শুটিং করেছি তখনই নতুন আরো একটি সিনেমা নিয়ে সালমানের সঙ্গে পরিকল্পনা করেছিলাম। আমরা জানতাম, ফের কোনো নতুন ছবিতে আমরা এক হবো। তবে ছবিটির গল্প কিংবা ধরন নিয়ে মোটেও এখন পর্যন্ত আমরা ভাবেনি। শিগগিরই হয়তো চমৎকার একটি গল্পধর্মী স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ শুরু করব।

বজরঙ্গি ভাইজান গত বছরে ইতিহাস সৃষ্টি করেছে, তাই ছবিটির সিক্যুয়াল নির্মাণ করবেন কি না জানতে চাইলে কবির খান গণমাধ্যমকে বলেন, সালমানের সঙ্গে যে ছবিটি করতে যাচ্ছি তা ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়াল নয়। তাছাড়া আমি সিক্যুয়ালে বিশ্বাসি নই। আমি কখনোই আমার কোনো সিনেমার সিক্যুয়াল নির্মাণ করবো না। সালমানকে নিয়ে যে ছবিটি করার পরিকল্পনা করছি তার আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া হয়নি। তাছাড়া সালমানের বিপরীতে নায়িকা কে হচ্ছেন, সে বিষয়টিও এখনো নির্ধারণ হয়নি। সম্ভবত আগস্টেই নতুন ছবির কাজ শুরু করতে পারবো।

সুপারস্টার অভিনেতা সালমান খানকে নিয়ে কবির খান এ পর্যন্ত দুটি সিনেমা নির্মাণ করেছেন। একটি ক্যাটরিনার সঙ্গে ‘একথা টাইগার’, আর অন্যটি গেল বছরে মুক্তি পাওয়া বলিউডের ইতিহাসে অন্যতম সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। আর এবার সালমানকে নিয়ে তৃতীয় সিনেমা করারও ঘোষণা দিলেন তিনি।

প্রসঙ্গত, নির্মাতা কবির খান এ পর্যন্ত মোট পাঁচটি সিনেমা নির্মাণ করেছেন। এরমধ্যে কাবুল এক্সপ্রেস, নিউইয়র্ক এবং ফ্যানটম খুব একটা বাণিজ্য সফল হয়নি। অন্যদিকে সালমান খানকে নিয়ে নির্মিত একথা টাইগার এবং বজরঙ্গি ভাইজান সিনে আলোচকদের প্রশংসা ছাড়াও বক্স অফিসে তুমুল বাণিজ্য করেছে। এমনকি গেল বছরে মুক্তি পাওয়া সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ বলিউডের ব্যবসা সফল সেরা দশ সিনেমার মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা