,

‘শফিক রেহমানের মামলা পরিচালনা করবে বিএনপি’

download60সাংবাদিক শফিক রেহমানের মামলা পরিচালনা ও তার পরিবারকে সহযোগিতা করতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। পাশাপাশি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শ্যে অ্যারেস্ট দেখানো হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, সরকারের মিথ্যা মামলায় গ্রেফতার ও সকল নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে আরো বেশী প্রতিবাদী হয়ে উঠতে হবে।
মঙ্গলবার রাতে চেয়ারপারসনে গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের বিএনপি চেয়ারপারসন এ সব কথা বলেছেন বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন বেগম জিয়া।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউছুফ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ড. ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকনসহ দলটির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম সম্পাদকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
মঙ্গলবারের বৈঠক সূত্রে জানা গেছে, প্রায় ১ ঘন্টা ৪০ মিনিটের এই বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতাদের সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিকগুলোকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী হতে হবে।
সূত্রটি জানায়, মে দিবসের কর্মসূচি নিয়ে বৈঠকে অনেক আলোচনা হয়েছে। কারন মে দিবস উপলক্ষে বিএনপি বড় ধরনের কর্মসূচি হাতে নিতে চাচ্ছে। তবে কর্মসূচির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।
তবে শফিক রেহমানের গ্রেফতারের বিষয়টি বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু ছিলে বলে বৈঠক সূত্রটি জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা