,

ভারতের ‘মুস্তাফিজকে’ জরিমানা

 
স্পোর্টস ডেস্ক : সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ।টস হেরে প্রথমে ব্যাট করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ২৩ রানের মাথায় পার্থিব প্যাটেলকে সরাসরি বোল্ড করেন সানরাইজার্স হায়দরাবাদের বারিন্দার স্রান। যাকে কিনা ভারতের মুস্তাফিজ বলা হয়।

Barinder1461068451

প্যাটলকে আউট করেই বুনো উল্লাসে মেতে ওঠেন তিনি। পাশাপাশি অখেলোয়াড় সুলভ দৃষ্টিতে প্যাটেলের দিকে তাকিয়ে উল্লাস করেন। বিষয়টি শুধু উল্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ক্রোধে পরিণত হয়েছিল। সে কারণে ভারতের মুস্তাফিজ খ্যাত স্রানকে জরিমানা করা হয়েছে। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তরুণ এই পেসারকে।

 

ম্যাচ রেফারি স্রানের আচরণকে খেলার স্পিরিটের পরিপন্থি বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, ‘স্রান আইপিএলের আচরণবিধির লেভেল-১ এর ২.১.৭ ধারা ভঙ্গ করেছে। তিনি শাস্তি মেনে নিয়েছেন। এই ধরণের অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন স্রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা