,

এই গরমে সুস্থ থাকবেন যেভাবে

cool girlচৈত্রের খরতাপে অসহিষ্ণু গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। বাহিরে বের হলেই অস্বস্তি, ক্লান্তি আর সূর্যের তাপে শরীর দুর্বল হয়ে যাওয়া, বমি বমিভাব হওয়া, অল্পতেই অসুস্থ ইত্যাদি সমস্যা হওয়াও খুবই স্বাভাবিক। তাই এই সময় প্রচুর পরিমাণে পানি ও পানিসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। তবে রাস্তার পাশে শরবত, ফলের রস না খাওয়াই উত্তম । কারণ এতে ধূলাবালি, অপরিচ্ছন্নতা ছাড়াও যে বরফ এবং পানি ব্যবহার করা হয় তা মোটেও স্বাস্থ্যকর নয়।
জেনে নিই সুস্থ থাকার কিছু সহজ উপায়:-
১) গরমে প্রায় সবাই ঠান্ডা পানি খেতে পছন্দ করে। তবে অতিরিক্ত গরমের মধ্যে কখনও হুট করে বেশি ঠা-া কিছু খেলে সর্দি-কাশি বা জ্বর হওয়ার সম্ভাবনা থাকে।
২) এছাড়া এই সময় পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, বমি ইত্যাদি সমস্যা হতে পারে। তাই মৌসুমি রোগবালাই থেকে দূরে থাকতে চাই সাবধানতা। প্রচুর পরিমাণে ওরাল স্যালাইন, পানি ও পানিজাতীয় খাবার, ডাবের পানি ইত্যাদি পান করতে হবে।
৩) এছাড়াও বাইরের ভাজাপোড়া বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। বাসা থেকে বের হওয়ার সময় পানি ও স্যালাইন সঙ্গে নিয়ে বের হবেন। অতিরিক্ত লবণাক্ত খাবার এড়িয়ে চলুন। পনির, মাখন ও চর্বিযুক্ত খাবার না খাওয়াই ভালো।
৪) কিছুক্ষণ পর পর মুখে ঠা-া পানির ঝাপটা দিতে পারেন। ভেজা টিস্যু দিয়ে গলা ও ঘাড় মুছে নিলেও গরমের ক্লান্তি দূর হবে অনেকটাই।
৫) গরমে সুতি পোশাক পরাই ভালো। ঢিলাঢালা ও আরামদায়ক পোশাক দিনভর স্বাচ্ছন্দ্যে রাখবে আপনাকে।
৬) সুস্থতার জন্য নিয়মিত হালকা ব্যায়ামের বিকল্প নেই। ভোরবেলা অথবা সন্ধ্যায় সাঁতার, ইয়োগা কিংবা জগিং করতে পারেন।
৭) শরীর ঠা-া রাখতে প্রাকৃতিক কুলিং মাস্ক ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজারের বদলে অ্যালোভেরা জেল ফ্রিজে রেখে তারপর ত্বকে লাগান। শরীর ঠা-া থাকবে।
৮) তীব্র রোদে ত্বকে বাদামি দাগ দেখা যায় অনেক সময়। অবশ্যই ছাতা এবং সানগ্লাস নিয়ে বের হবেন। সূর্যের প্রখর তাপ থেকে ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। ত্বক রোদে পুড়ে গেলে আলু ও শসার রস লাগান। টকদই রোদে পোড়া ভাব দূর করে।
৯) ভোরে ও রাতে ঘুমানোর আগে গোসল করে নিতে পারেন। ঘুম ভালো হবে ্ও সারা দিনে স্বস্তিতে থাকতে পারবেন। বিছানার চাদর ও বালিশের কভার যেন সিনথেটিক না হয়। এগুলোতে গরম লাগে বেশি।

 খুব রোদে ব্যায়াম নয়

শরীর সুস্থ রাখতে ব্যায়াম তো করবেনই। তবে খুব গরমে বা রোদের ভেতর ব্যায়াম না করাই ভালো। খুব রোদে কোনো শারীরিক পরিশ্রমও করতে যাবেন না। এতে দেহের তাপ বাড়বে। অসুস্থ হয়ে পড়বেন। ব্যায়াম করতে চাইলে খুব ভোরে বা বিকেলে করুন।

 মাখবেন না কড়া পারফিউম

গরমে ঘামের দুর্গন্ধ কমাতে আমরা পারফিউম মাখি। তবে পারফিউম মাখতে হলে হালকা গন্ধের বেছে নিন। কড়া গন্ধের পারফিউম মাখলে গরম লাগার ভাব বাড়বে।

 ধূমপান বাদ

ধূমপান শরীরকে বেশি গরম করে তোলে। ত্বকে শুষ্কতা বাড়ায়। তাই ধূমপান নয়। এ ছাড়া চা-কফি কম খান। এড়িয়ে যান মদ্যপান। এগুলো পানিশূন্যতা বাড়িয়ে দেয়। এর বদলে খান ডাবের পানি, ফলের রস অথবা কেবল পানি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট