,

কসবায় চারদিন ধরে মাদরাসা সুপার নিখোঁজ অন্ধকার কক্ষে আটকে রাখার অভিযোগ

photo-1454901651শেখ কামাল উদ্দিন ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চৌবেপুর আলহাজ্ব শাহআলম দাখিল মাদরাসার সুপার মো. আবদুল আওয়াল (৫৫) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন বলছেন; একটি অন্ধকার কক্ষে চারদিন ধরে তাকে আটকে রেখেছে একটি চক্র। এ ঘটনায় গত রোববার কসবা থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।
নিখোঁজ আবদুল আওয়াল কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের মৃত আবদুল ছাত্তারের ছেলে।
নিখোঁজ ব্যাক্তির পরিবার ও সাধারণ ডাইরী সূত্রে জানা গেছে; সুপার আবদুল আওয়াল গত বুধবার ১৬ এপ্রিল সন্ধায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া শ্যামপুর গ্রামে মাহফিলে ওয়াজ করার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে আসেন। কিন্তু এর পর থেকে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে মাহফিলে খোঁজ নিয়ে জানতে পেরেছেন তিনি মাহফিলে যাননি।
নিখোঁজ সুপারের মুঠোফোন বন্ধ রয়েছে। গত রোববার হঠাৎ ফোন রিসিভ করেন আবদুল আওয়াল। তিনি জানিয়েছেন; একটি চক্র তাকে অপরহরণ করে একটি অন্ধকার কক্ষে আটকে রেখেছেন।
নিখোঁজের ছেলে মো. শরীফুজ্জামান বলেন; তাঁর বাবার মুঠোফোনে গত রোববার ফোন করলে তিনি জানিয়েছেন একটি চক্র তাকে অপরহণ করে একটি অন্ধকার কক্ষে আটকে রেখেছেন। তবে তাঁর কাছে কোন মুক্তিপণ দাবী করেননি। তিনি বলেছেন; তাকে অপহরণ করার জন্য একটি চক্র তাদেরকে দুই লক্ষ টাকা দিয়েছেন। তাঁর বাবা তাদেরকে তিন লক্ষ টাকা দেয়ার কথা বললেও তাকে তারা ছেড়ে দেন নাই।
কসবা থানার উপপরিদর্শক (এস.আই) মো. মজিবুর রহমান বলেন; এ ঘটনায় নিখোঁজ মাদরাসা সুপার আবদুল আবদুল আওয়ালের ছেলে বাদী হয়ে একটি সাধারণ ডাইরী করেছেন। নিখোঁজের বিষয়টি বাংলাদেশের সকল থানায় বেতার বার্তা দেয়া হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে যা বলেছিলেন হাসনাত

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে প্রবাসী কল্যাণমন্ত্রী

তারেক রহমানকে দিল্লিতে চায় ভারত, কেন এত আগ্রহ?

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

স্বর্ণের দাম ভরিতে কমল ৭ হাজার টাকা

চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬১৬

গণপতি হত্যা মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

অবৈধ অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি