,

উগ্র হিন্দু জাতীয়তাবাদী গানের কারণে সংঘর্ষ

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝারখন্ডের হাজারিবাগে গত রোববার রাতে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষ বেঁধেছিল তার কারণ ছিল উগ্র হিন্দু জাতীয়তাবাদী গান। ১৯৮৯ সালের পর এই প্রথম দুটি সম্প্রদায়ের মধ্যে এ ধরণের সংঘর্ষের ঘটনা ঘটলো।হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রাম নবমী উপলক্ষে রোববার রাতে হাজারিবাগে শোভাযাত্রা বের করা হয়। এসময় লাউডস্পিকারে উগ্র হিন্দু জাতীয়তাবাদী গান বাজানো হচ্ছিল। মুসলমান এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় গানের ব্যাপারে অভিযোগ জানানো হয় এবং শোভাযাত্রাটি আটকে দেওয়া হয়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। হামলাকারীরা একাধিক দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

download

রেওয়ালি গ্রামে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, যে গানটিকে নিয়ে সংঘর্ষ বেধেছিল, প্রকৃত অর্থে সেটা তেমন কিছুই ছিলো না। আমার মনে আছে, গত বছর যে গান বাজানো হয়েছিল, তার কথা ছিল এরচেয়েও কর্কশ। এতে প্রতিবেশী দেশটিকে ছিন্নভিন্ন করে ফেলার কথা বলা হয়েছিল।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবছরই পূজা সমিতিকে উগ্র জাতীয়তাবাদী আবেগ উস্কে দেয়, এমন গান না বাজানোর অনুরোধ করা হয়। প্রতিবছর তাদের একটি চেকলিস্টও দেওয়া হয়। তারা এতে সম্মতিও জানায়। কিন্তু প্রত্যেকবার নানা অজুহাতে তারা বিষয়টি পরে এড়িয়ে যায়।
হাজারিবাগের ডিআইজি উপেন্দ্র প্রসাদ বলেন, মনে হচ্ছে এ বছর যেসব গান বাজানো হয়েছিল সেগুলোর কথা অনেক বেশি রুক্ষ ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে