,

ওয়ান্টেড পোস্টারে মোদী!

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন একদল মানুষ। আর এর জন্য নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ওয়ান্টেড পোস্টারে ছেয়ে দেয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, হঠাৎ এমন খোঁজের কী দরকার পড়লো?আসলে নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রির তথ্য পেতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি আবেদন হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রতিউত্তরে জানান, এভাবে হবে না। বলতে রোল নম্বর। কিন্তু যিনি আবেদন করেছেন তিনিতো মোদীর রোল নম্বর জানেন না। এখন উপায়? বাধ্য হয়ে তার বন্ধু বান্ধবদের খোঁজে নেমেছেন এস রাজাশেখর নামে ওই ব্যক্তি।

2016_04_19_11_51_42_ERy0FNcWPoVOUzJv0I4FvHxKa8AcaY_original

ইতোমধ্যে টুইটারে মোদীর ছবি দিয়ে একটি ওয়ান্টেড পোস্টার পোস্ট করেছেন। যাতে লেখা রয়েছে, পোস্টারে থাকা ব্যক্তির স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের খোঁজ চাই।আর এই অদ্ভুত ওয়ান্টেড পোস্টারেই এখন ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ভারতের একাধিক ইউজার এই পোস্টার তাদের অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এমনকী, ফেসবুকেও ছেয়ে গিয়েছে এই পোস্টার। মোদীর স্কুল বা কলেজ জীবনের কোনো বন্ধু এখনও রাজাশেখরের সঙ্গে যোগাযোগ করেছেন কি না তা জানা যায়নি। রাজাশেখরের আশা, দিল্লি বিশ্ববিদ্যালয় মোদীর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে পারেনি ঠিকই, তবে মোদীর বন্ধুদের পেলে প্রধানমন্ত্রীর শিক্ষা নিয়ে প্রচুর তথ্য মিলবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে