,

আমার দল ক্ষমতায় যেতে প্রস্তুত: ইমরান খান

 
আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের এক সময়কার নামকরা ক্রিকেটার ও রাজনীতিবিদ কি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? তিনি তেহরিকি ইনসাফ নামের একটি দল গঠন করেছিলেন। ইমরান বলেছেন, তার দল এখন পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত।বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের ক্ষমতা বুঝে নেয়ার জন্য আমার দল এই প্রথম পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে। আমরা যে কঠিন সংগ্রাম করেছি সেটা আর কেউ করেনি। আমাদের অপেক্ষা করার দিন শেষ। এখন ক্ষমতা বুঝে নেয়ার সময়।’

51f5ffabe3cdd-ImranKhan

 

ইমরান খান আগেও প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের বিরোধিতা করেছেন। এবার আলোড়ন সৃষ্টিকারী পানামা নথি ফাঁসের ঘটনা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ডাটাবেজ থেকে প্রভাবশালিদের বিদেশে কোম্পানি খোলার নামে অর্থ পাচারের নথি ফাঁস হলে বিশ্বের অন্যান্য অনেক রাষ্ট্রপ্রধানের মত পাকিস্তানের নওয়াজ শরিফের নাম বেরিয়ে আসে।

 

 

ইমরান খান বলেন, ‘আমি আমার সম্পদের হিসাব দিয়েছি। নওয়াজ কেন দিচ্ছেন না? কারণ তিনি বিদেশে অর্থ পাচার করেছেন। তিনি স্বেচ্ছায় না দিলে সুপ্রিম কোর্টের উচিৎ তার সম্পদের তদন্ত করা।’পাকিস্তানের অনেকগুলো পত্রিকার খবরে বলা হয়েছে, পানামার ফাঁস হওয়া নথিপত্রে দেখা গেছে নওয়াজের দুই ছেলে এবং এক মেয়ে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে। যদিও নওয়াজ পরিবারের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে