,

তিন মাসের মধ্যে পুরো অর্থ ফেরত দেবে ফিলিপাইন!

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার তিন মাসের মধ্যে বাংলাদেশকে ফেরত দেওয়ার আশা করছে ফিলি​পাইন। ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) পক্ষ থেকে আজ মঙ্গলবার এ আশা প্রকাশ করা হয়।

 

UPP2e6xSxN7k

এএমসিএলের মহাপরিচালক জুলিয়া বাকাই আবাদ আজ এক সাক্ষাৎকারে বলেন, ‘আশা করছি, তিন মাসের মধ্যে বাংলাদেশ সরকারকে অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে। কারণ, এই অর্থ ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়ায় কোনো বিরোধী পক্ষ থাকবে না বলে আশা আমাদের। পুরো প্রক্রিয়ায় যদি কোনো বিরোধী পক্ষ না থাকে, তাহলে আদালত বর্তমান তথ্য-প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ সরকারকে অর্থ ফেরত দিতে এএমএলসিকে অনু​মতি দেবে।’

 
এএমসিএলের মহাপরিচালক বলেন, আগামী ২০ দিনের মধ্যে আদালত সংক্ষিপ্ত শুনানির দিন ধার্য করবেন ও প্রভিশনাল অ্যাসেটস প্রিজার্ভেশন অর্ডার জারির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আদালত এ বিষয়ে এএমএলসিকে তথ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ দেবেন এবং পরে রায় দ্রুত কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয় ৮ কোটি ১০ লাখ ডলার। শ্রীলঙ্কায় যায় বাকি দুই কোটি ডলার। শ্রীলঙ্কায় যাওয়া অর্থ ইতিমধ্যে উদ্ধার হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা