,

প্রতারণা করে শফিক রেহমানকে গ্রেপ্তার : ফখরুল

Fakhrul1446549472নিজস্ব প্রতিবেদক : সম্পূর্ণ অন্যায়ভাবে এবং কিছুটা প্রতারণার মাধ্যমে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।

শফিক রেহমানের গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ওই সমাবেশ করে।

বিএনপির এই মহাসচিব বলেন, শফিক রেহমানের গ্রেপ্তার গোটা জাতিকে নাড়া দিয়েছে। যাঁরা শফিক রেহমানের রাজনৈতিক চিন্তার সঙ্গে একমত নন, তাঁরাও আজ সোচ্চার হয়ে উঠেছেন। কারণ, তিনি জাতিকে সুন্দরের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন।

ফখরুল ইসলাম বলেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে যখন ৮৬টি মিথ্যা মামলা দেওয়া হয়, তখন সংবাদপত্রের ওসব মানুষ বুঝতে পেরেছেন যে এই সরকার মূলত ভিন্নমত পোষণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তিন বছর কারাগারে রাখা হয়, তখন অনেকে চুপ থাকেন। যখন মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তখন কেউ কেউ কথা বলতে থাকেন। কিন্তু এখন কথা বলার সুযোগটুকুও চলে গেছে।

ফখরুল অভিযোগ করেন, ফখরুদ্দিনের আমলে করা প্রধানমন্ত্রীসহ অন্যদের সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো অব্যাহত আছে। তিনি বলেন, এই সরকারের একজন মন্ত্রী অভিযুক্ত। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাঁর সাজা বহাল রেখেছেন। অথচ তিনি এখনো মন্ত্রিত্ব করছেন। এই সরকারের দুজন মন্ত্রীকে সর্বোচ্চ আদালত সাজা ও জরিমানা করেছেন, তাঁরাও বহাল তবিয়তে আছেন। এই সরকারের একটি মাত্র লক্ষ্য, যেভাবেই হোক, ক্ষমতায় টিকে থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আজ সবাই আক্রান্ত, কেউ এর থেকে বাদ নেই। নির্যাতন ও দমনের মধ্য দিয়ে সরকার টিকে থাকতে চায়। মানবাধিকার বলতে কিচ্ছু নেই। কথায় কথায় গুম, খুন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান। এতে জোটের শরিক দলগুলোর নেতারাও বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’