,

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে আ’লীগের মনোনয়নের দাবীতে মানববন্ধন

B Baria map mainনিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে আ’লীগের মনোনয়নের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা যায়, সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার ৩নং সুহিলপুর ইউনিয়নের বৃহত্তর সুহিলপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় গরুর বাজারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরুব্বি বাচ্চু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তানজু মিয়া, সহ সভাপতি মোশাররফ হেসেন, কালু মিয়া, আক্তার হোসেন প্রমুখ। বক্তারা সুহিলপুর গ্রাম থেকে একজন প্রার্থীকে আ’লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রদানের জন্য জেলা আ’লীগের প্রতি দাবী জানান। মানববন্ধনে গ্রামের কয়েক হাজার গ্রামবাসী অংশ নেয়।
উল্লেখ্য, এই ইউনিয়নের ২৮ হাজার ভোটারের মধ্যে বৃহত্তর সুহিলপুর গ্রামে ভোট রয়েছে ২১ হাজারের অধিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা