,

বাংলাদেশ থেকে যাওয়া ভারতে হিন্দুরা নাগরিকত্ব পাবে

download11বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুরা ভারতে বাড়ি কিনে বসবাস, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র পাওয়াসহ যাবতীয় নাগরিক সুবিধা পাবে। স্থানীয় সময় সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘোষণা দিয়েছে।আজ মঙ্গলবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়,  এর আগে পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে যেসব হিন্দু পরিবার ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে থাকতে বাধ্য হয়েছে, তাদের সব ধরনের নাগরিক সুবিধা দেওয়া হবে। একই রকমভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের ক্ষেত্রেও একই চিন্তাভাবনা চলছে।

গত বছরের সেপ্টেম্বরে ভারত সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত যেসব হিন্দু পরিবার পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তাদের অনুপ্রবেশকারী হিসেবে সরকার গণ্য করবে না। এমনকি তাদের ভারতে থাকার জন্য কোনো ভিসার প্রয়োজন নেই। সে সিদ্ধান্তকে এক ধাপ এগিয়ে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে ভারতে আসা উদ্বাস্তু হিন্দুদের সব রকম নাগরিক সুবিধা এবং ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

শরণার্থী হিন্দুরা ঠিক কবে থেকে যাবতীয় সুযোগ-সুবিধা পাবে, সে বিষয়ে কিছু জানায়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা