,

৩০ এপ্রিল সিম নিবন্ধনের শেষ সময়: তারানা

index_124492ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিল সিম নিবন্ধনের শেষ সময়। এরপর ১ মে থেকে পর্যায়ক্রমে সিম ডিঅ্যাকটিভ ও পুরোপুরি বন্ধ করে দেয়া হবে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ কক্ষে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তারানা হালিম বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, ৩০ এপ্রিল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। যারা এখনো পুনঃনিবন্ধন করেননি, তারা যেন এই সময়ের মধ্যে সিম নিবন্ধন শেষ করেন। সারাদেশে মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার, সরকারি ডাক বিভাগ, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে সিম নিবন্ধন কার্যক্রম চলছে। সেখান থেকে গ্রাহকরা এই সেবা নিতে পারবেন।’প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত সিম নিবন্ধন হয়েছে ৬ কোটি ৩৫ লাখ।
তারানা হালিম বলেন, ‘৩০ এপ্রিলের মধ্যে আশা করছি নিবন্ধিত সিমের সংখ্যা ১৩ কোটিতে পৌঁছাবে।’ প্রতিদিন ১ লাখ বায়োমেট্রিক ডিভাইস সিম নিবন্ধনে ব্যবহার হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা