,

ষষ্ঠ দফা শুনানি ফিলিপাইন সিনেটে

amaderbrahmanbaria2নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে টাকা চুরি নিয়ে ফিলিপাইন সিনেট কমিটিতে শুনানি মঙ্গলবার (১৯ এপ্রিল) শুরু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে সিনেট কমিটির এটি ষষ্ঠ দিনের শুনানি।

শুনানিতে বক্তব্য রাখছেন দেশটির বৈদেশিক মুদ্রা লেনদেনকারি প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস করপোরেশনের ম্যাসেঞ্জার মার্ক পালমার্স। অসুস্থতার কথা জানিয়ে সিনেটের ৫ম দফা শুনানিতে হাজির হননি মার্ক পালমার্স।

আগের সিনেট শুনানিতে ফিলরেম করপোরেশনের চেয়ারম্যান সালুদ বাতিস্তুতা জানিয়েছিলেন যে, চুরির এ টাকা স্থানীয় মুদ্রায় রুপান্তর করে সোলারি রেসোর্ট ও ক্যাসিনো মালিক ওয়াইক্যাং ঝু’র কাছে হস্তান্তরের সময় প্রতিষ্ঠানের ম্যাসেঞ্জার মার্ক পালমার্স তার সঙ্গে ছিলেন।

এ টাকা রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি সিটির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতোর নির্দেশে হস্তান্তর করা হয়েছিল। ষষ্ঠ দফা এ শুনানিতে ফিলরেম সার্ভিস করপোরেশনের চেয়ারম্যান সালুদ বাতিস্তুতা ও রিজাল ব্যাংকের জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক সান্তোস দেগুইতো উপন্থিত রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্ক থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ টাকার ৮১ মিলিয়ন ডলার যায় ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখায় ক্যাসিনো জাংকেট কিম অংয়ের অ্যাকাউন্টে।

বাকি ২০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয় শ্রীলঙ্কার স্বেচ্ছাসেবী সংস্থা শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে। প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় ওই টাকার পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা