,

দুধের রং সাদা কেন?

amaderbrahmanbaria1নিউজ ডেস্ক : দুধ খুবই পুষ্টিকর এক খাবার। ছোট থেকে বড়—সবার জন্যই গুরুত্বপূর্ণ খাবার এটি। সাদা রঙের এই তরল সরাসরি খাওয়ার জন্যই কেবল নয়, বিভিন্ন ধরনের খাবার তৈরিতেও খুবই জরুরি একটি উপাদান। কখনো কি ভেবে দেখেছেন, দুধের রং সাদাই হয় কেন? অন্য কোনো রংও তো হতে পারত, নাকি!

দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন-এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি। ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।

ক্যাসেন আরো বেশ কিছু প্রিয় খাবারের মূল উপাদান। এই যেমন চিজ, ছানা। আবার কিছু জিনিস বানাতেও ক্যাসেন খুবই জরুরি। প্লাস্টিক, রঙের মতো এমন অনেক কিছুই রয়েছে—ক্যাসেন ছাড়া যেগুলো বানানোই যায় না।

তবে দুধ যে শুধু ক্যাসেনের জন্যই সাদা দেখায়, তা নয়। দুধকে সাদা দেখাতে আরো অবদান রাখে দুধের ক্রিম। তাই যে দুধে ক্রিমের পরিমাণ বেশি, সেই দুধ তত বেশি সাদা দেখায়। দুধের এই ক্রিমে এক ধরনের সাদা রঙের ফ্যাট থাকে। তাই ক্রিম দুধকে আরো বেশি সাদা দেখাতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা